১৯৮২ সালে ব্রাজিল ছিল অন্যতম সেরা একটি দল। তাদের অ্যাটাকিং গেমটা ছিল দেখার মতো। তাদের ছিল জিকো, সক্রেটিস ও ফ্যালকাওয়ের মতো খেলোয়াড়। ওই বছর মোটামুটি সবাই ধরে নিয়েছিল, ব্রাজিল বিশ্বকাপ জিতবে। কিন্তু কোয়ার্টার ফাইনালে পাওলো রোসির হ্যাটট্রিক ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়। বয়সে তরুণ হওয়ায় সে সময় ভীষণ কষ্ট পেয়েছিলাম।

এবারের বিশ্বকাপেও আমার পছন্দের দল ব্রাজিল। প্রিয় খেলোয়াড় নেইমার, তবে স্পেনের লামিনে ইয়ামালও আমার বেশ পছন্দের। পছন্দের দল হিসেবে আমি মনে করি, ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে। তবে স্পেন আর ফ্রান্সও এবার ভালো করবে।