২৩তম ফিফা বিশ্বকাপের প্রথম গোল করার কৃতিত্ব দেখালেন মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস। সদ্যই ৩৩ গোল করে সৌদি প্রো লিগে গোল্ডেন বুটজয়ী এ ফরওয়ার্ড বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের নবম মিনিটে গোল করেন। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিক মেক্সিকো।
২০০৬ বিশ্বকাপের পর এটাই বিশ্বকাপের দ্রুততম গোল। জার্মানিতে অনুষ্ঠিত সেই আসরে ম্যাচের ছয় মিনিটে গোল করেছিলেন স্বাগতিক দলের অধিনায়ক ফিলিপ লাম।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় মেক্সিকো। এরিক আন্তোনিও লিরা মেন্দেজের পাস থেকে গোল করেন কুইনোনেস। গোলকিপারের দু পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়েছেন কুইনোনেস।









