ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করেই তিনি মিয়ানমারে গিয়েছেন লিগ খেলতে এবং আয়েয়াওয়াদির হয়ে প্রতি ম্যাচেই খেলছেন তিনি। পাশাপাশি তিনি বিশ্বকাপ ফুটবল নিয়েও খোঁজখবর রাখছেন। ২২ বছর বয়সী এ ফুটবলারের প্রিয় দল আর্জেন্টিনা। আজ ভোরে নকআউটের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হয় আর্জেন্টিনা। খেলার আগে প্রিয় দলের জার্সি পরেই গতকাল আয়েয়াওয়াদির অনুশীলনে হাজির হন ঋতুপর্ণা চাকমা। আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বণিক বার্তাকে বলেন, ‘বলা যায় না, চেষ্টা করলে জেতার সম্ভাবনা আছে।’
প্রিয় দলের জার্সি পরে অনুশীলনে ঋতুপর্ণা
বাংলাদেশ নারী ফুটবল দলের এ মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা এখন খেলেন মিয়ানমারের পেশাদার লিগের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে।
বাংলাদেশ নারী ফুটবল দলের এ মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা এখন খেলেন মিয়ানমারের পেশাদার লিগের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে।














