আমার প্রিয় টিম আর্জেন্টিনা, আর প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। ২০২২ সালে কাতারের মাঠে আর্জেন্টিনা অসাধারণ ফুটবল খেলে বিশ্বকাপ জিতেছে। আমার চোখে এবারো ফেভারিট আর্জেন্টিনা, সেই সঙ্গে ভালো সম্ভাবনা রয়েছে স্পেনেরও। আশা করি, ক্যারিয়ারের শেষ আসরেও শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন মেসি।

বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতি রয়েছে আমার। আর্জেন্টিনার ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ ২০১০ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে বিখ্যাত এক ‘বুলেট হেড’ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি এই হেডের অনুকরণ করতে গিয়ে আহত হয়েছিলাম!