দলীয় ২০ রানে অভিষেক শর্মার বিদায়ের পর ভারত আরো আগ্রাসী হয়ে ওঠে। আগের ম্যাচের নায়ক সাঞ্জু স্যামসন আর ইশান কিশান ঝড়ো ব্যাটিংয়ে ৮.৩ ওভারেই ভারতকে এক দেন একশ রান। কিশান ৩৯ রান করে আউট হওয়ার পরও থামেনি ঝড়। ১৩ ওভারশেষে ভারত তুলে নিয়েছে ২ উইকেটে ১৬০ রান। স্যামসন ৮৯ ও শিবাম দুবে ১৮ রানে ব্যাট করছেন। জবাবে ইংলিশরা দুর্দান্ত লড়াইয়ের পর ৭ উইকেটে ২৪৬ রান তুলতে সমর্থ হয়। ৭ রানের জয়ে ভারত উঠে যায় ফাইনালে। রোববার শিরোপার ম্যাচে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

সুপার এইটে পর্বে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে টানা হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপদে পড়েছিল ভারত। এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারের টিকিট পায় সূর্যকুমার যাদবের দল। টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দল আজ মুখোমুখি হয়, যাতে শেষ হাসি হাসল ভারত। ভারত ও ইংল্যান্ড উভয়ই দুবার করে বিশ্বকাপ জিতেছে। আজ ইংল্যান্ডকে থামিয়ে ভারত উঠে গেল ফাইনালে।

অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জায় দেয় ইংল্যান্ড। পরের আসরে সেই হারের প্রতিশোধ নেয় ভারত। গায়ানার জর্জটাউনে ২০২৪ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় তারা। আজ জিতল ভারত।

বুধবার দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের ছুড়ে দেয়া ১৬৯ রানের টার্গেট ১৩ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে কিউইরা! ৩৩ বলে ১০ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০০ রান করে এইডেন মার্করামদের যন্ত্রণা দিয়েছেন অ্যালেন। এছাড়া ৩৩ বলে ৫৮ রান করেন টিম সেইফার্ট।

অ্যালেনের সেঞ্চুরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই দ্রুততম। ২০১৬ সালের বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। সেই রেকর্ডটা ১৪ বলে পরাজিত করেছেন অ্যালেন।

নারী-পুরুষ মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্রুততম। ২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেনড্রা ডট্টিন।