এটা দুই দলের ১৫তম লড়াই। আগের ১৪ বারের মুখোমুখিতে ছয়টি জয় নিয়ে এগিয়ে ইংল্যান্ড, তিনটি জয় পেয়েছে আর্জেন্টিনা, বাকি ছয়টি ড্র হয়। বিশ্বকাপে দুই জাতি পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২ সালে বিশ্বকাপে প্রথম দেখায় ৩-১ গোলের জয় পায় ইংল্যান্ড। ১৯৬৬ সালের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় সেবারের স্বাগতিক ইংল্যান্ড। পরে ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে তারা চ্যাম্পিয়নও হয়। ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। ম্যাচের দুটি গোলই করেন ম্যারাডোনা, যার একটি ছিল হাত দিয়ে করা। ১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। ২০০২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ১-০ গোলের জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপে ২৪ বছর পর আজ আটলান্টায় মুখোমুখি হচ্ছে দুটি দল।

আর্জেন্টিনা ও ইংল্যান্ড সর্বশেষ ২০০৫ সালে মুখোমুখি হয় ফ্রেন্ডলি ম্যাচে। ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংলিশরা।