পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাহিদ রানা ও শরিফুল ইসলামের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পেশোয়ার জালমির অনুরোধে তাদের এনওসি একদিন বাড়ানো হয়।

rana

নাহিদ রানা ও শরিফুল ইসলাম খেলেন পেশোয়ার জালমির হয়ে। দুজনই দারুণ পারফর্ম করছেন। শনিবার সর্বশেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে হারায় পেশোয়ার। ম্যাচে নাহিদ রানা ১৫ রানে ২টি ও শরিফুল ইসলাম ১৭ রানে ১টি উইকেট নেন।

একাদশের এ দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে আরো একটি ম্যাচে পেতেই এনওসি একদিন বাড়ানোর অনুরোধ করে জালমি। সোমবার তারা খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে। ওই ম্যাচটি খেলেই দেশের পথে উড়াল দেবেন দুজন। এর আগে এনওসি ছিল আজ ১২ এপ্রিল পর্যন্ত।

sariful islam psl

দেশে ফিরেই তারা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ দলের।

পেশোয়ার জালমির আরেক বাংলাদেশি সদস্য ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম। তিনি সঠিক সময়েই বাংলাদেশে ফিরবেন।