জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনয়ের স্বতন্ত্রতা দিয়ে শোবিজে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। নতুন বেশ কিছু কাজেও যুক্ত হয়েছেন অর্ষা। এবার আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর অতিথি হয়েছেন অর্ষা।

পান্থ আফজালের উপস্থাপনায় আলাপচারিতায় শোবিজে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আলোচনায় উঠে এসেছে সংসার, মিডিয়ায় আসার গল্পসহ আরো অনেক বিষয়।

পান্থ আফজালের উপস্থাপনায় নাজিয়া হক অর্ষাকে নিয়ে ‘স্টার স্টোরিজ’-এর পুরো সাক্ষাৎকারটি প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার রাত ৮টায়। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।