ভেনিসের পর এবার টরন্টো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। সিনেমাটির তিনটি প্রদর্শনীর একটি এরই মধ্যে হয়েছে। গতকাল বিকাল ৪টায় প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দ্বিতীয় প্রদর্শনীটি আজ রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা-৪-এ হবে। এছাড়া ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা সেভেনে অনুষ্ঠিত হবে তৃতীয় প্রদর্শনী। এর আগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে। মনস্তাত্ত্বিক হরর ঘরানার এ চলচ্চিত্রের গল্প সমকালীন ঢাকাকে ঘিরে। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের নানা প্রত্যাশাকে তুলে ধরা হয়েছে এতে।
আজ টরন্টোয় দ্য ডিফিকাল্ট ব্রাইড
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে।










