গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মির্জাপুর—দ্য মুভি’। মুক্তির পর সিরিজের মতো সিনেমাটিও দর্শকসাড়া পেয়েছে। বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে। পাঁচদিনে সিনেমাটি ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি চলে গেছে। মঙ্গলবার ভারতের ১০ হাজার ৬৮৬টি স্ক্রিন থেকে সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৮৫ লাখ রুপি। পাঁচদিনে ভারতে মোট আয় হয়েছে ১২৫ কোটি ৬০ লাখ রুপি। গ্রস (কর পরিশোধ বাদে) আয় হয়েছে ১৪৯ কোটি ৯৭ লাখ রুপি। পঞ্চম দিনে আন্তর্জাতিক বাজার থেকে মির্জাপুর আয় করেছে সাড়ে ৩ কোটি রুপি। এ নিয়ে আন্তর্জাতিক গ্রস দাঁড়িয়েছে ২৭ কোটি রুপিতে। সব মিলিয়ে সিনেমাটির বৈশ্বিক মোট আয় দাঁড়াল ১৭৬ কোটি ৯৭ লাখ ডলারে। ধারণা করা হচ্ছে সাতদিনে ২০০ কোটি আয় করে ফেলবে মির্জাপুর—দ্য মুভি।
২০০ কোটির পথে মির্জাপুর
পাঁচদিনে সিনেমাটি ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি চলে গেছে।
পাঁচদিনে সিনেমাটি ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি চলে গেছে।










