সেখানে তারা নিজেদের আলোকিত ব্যক্তিজীবন এবং বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলাপ করেন। এবারের অতিথি ফজলুর রহমান বাবু। এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।

শিক্ষা-সংস্কৃতি অণির্বাণে অংশ নেয়া প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘জীবনের অনেক কথাই দর্শক-শ্রোতার সামনে বলা হয়ে ওঠে না। তবে কোনো আয়োজন যদি খুব প্রাণবন্ত হয়, ঘরোয়া হয়, তাহলে মনে জমে থাকা অনেক কথা বলা হয়ে যায়। এ অনুষ্ঠানকে আমার তেমন একটা আয়োজন বলেই মনে হয়েছে। যারা দেখবেন, আশা করছি ভালো লাগবে।’

সোহেল রানার প্রযোজনায় আজ রাত ৮টা ৩০ মিনিটে পর্বটি জিটিভিতে প্রচার হবে। এ অনুষ্ঠান সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এ অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি, এ পর্বও তারা পছন্দ করবেন।’