অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন যুক্ত হলেন নেটফ্লিক্সের নতুন ড্রামা সিরিজ ‘দ্য রিট্রিভালস’-এ। ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ও ‘সিরিয়াল প্রডাকশনস’-এর জনপ্রিয় পডকাস্ট অবলম্বনে নির্মিত এই সিরিজে তিনি অভিনয় করবেন কেইটলিন ল্যাংফোর্ড চরিত্রে। একটি চিকিৎসা কেন্দ্রে আইভিএফে সন্তানধারণের আশায় আসা একদল নারী এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ এক অপরাধ—এ বাস্তব ঘটনাকে ঘিরেই সিরিজের মূল গল্প আবর্তিত হবে। সাবেক শিল্প-ইতিহাসবিদ কেইটলিনও এক দশক ধরে ব্যর্থ প্রজনন চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার পর জানতে পারেন, ইয়েল ফার্টিলিটি সেন্টারে ওষুধ চুরির ঘটনায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা ঐতিহাসিক মামলায় অন্যতম প্রধান বাদী হয়ে ওঠেন তিনি।
নারী সংগ্রাম ও সিস্টেমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এ নতুন গল্পটি নিয়ে এরই মধ্যে দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবি: ভ্যারাইটি










