সংস্কৃতিমনা পরিবারে জন্ম। সেই সূত্রে ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পর্ক। মায়ের কাছে প্রথম হাতেখড়ি। ১৯৯৮ সালে মেটামরফোসিস ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। এরপর কেটে যায় দীর্ঘ সময়। গান থেকে দূরে থাকলেও গানের মায়া কাটাতে পারেননি। দুই দশক পর আবারো ফিরে আসেন গানের জগতে। বলা হচ্ছে, সুপারশপ ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের কথা। সম্প্রতি তার নতুন গানের ভিডিও ‘হর্ষ’ প্রকাশ পেয়েছে। গতকাল সাব্বির হাসান নাসিরের সঙ্গে কথা হয় টকিজের। আলাপচারিতায় তার নতুন গান, এর ভিডিও ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয় উঠে আসে।

 

সম্প্রতি আপনার নতুন গানের ভিডিও ‘হর্ষ’ প্রকাশ পেয়েছে। এ সম্পর্কে বলুন।

হর্ষ শিরোনামের গানটি গাওয়ার জন্য আমি ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছি। গানটি আমার খুব পছন্দের। ভিন্নভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছি। এটি লিখেছেন রাজিব হাসান ও সুর করেছেন মুনতাসির তুষার। আমার মনে হয়, যারা মৌলিক গান শুনতে চান, তাদের কাছে গানটি ভালো লাগবে। হর্ষ আমার এ বছরের ৭ নম্বর গানের ভিডিও। হর্ষ গানের ভিডিও নির্মাণ করেছেন অমিতাভ রেজা। গানের ভিডিওতে তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ।

 

গানের ভিডিও ‘হর্ষ’র সঙ্গে বিশেষ কোনো গল্প জড়িয়ে আছে কি?

‘হর্ষ’ ভিডিওর চিত্রনাট্য করেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী। আসলে সুমী আর অমিতাভ রেজা দুজনে মিলে গল্পটিকে একটি মোড়ক দিয়েছেন। গত বছর নেপালে বিমান দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সদ্য বিবাহিত এক দম্পতির ওপর ভিডিওটি নির্মাণ করা হয়। বিমান দুর্ঘটনায় স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার পুরনো স্মৃতিগুলো অনুভব করতে থাকে। এভাবেই ভিডিওর গল্প সাজানো হয়েছে। গানটি আমার ও মুনতাসিরের কাছে স্বর্গীয় ভালোবাসা বলে মনে হয়েছে।

 

২০১২ সাল থেকে আপনি সুপারশপ ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ রকম অর্থনৈতিক পরিমণ্ডল থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে আসার কারণ কী?

করপোরেট জগতের সঙ্গে আমি প্রায় ২০ বছর ধরে যুক্ত। আর সংস্কৃতির