প্রেক্ষাগৃহে দাপট ধরে রেখেছে মির্জাপুর। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় ৪২ শতাংশ বেড়েছে। ট্রেড ট্র্যাকার সাচনিল্কের তথ্য অনুযায়ী, নবম দিনে সিনেমাটির আয় আগের দিনের তুলনায় ৪২ দশমিক ১ শতাংশ বেড়েছে। শুক্রবার যেখানে সিনেমাটি আয় করেছিল ৯ কোটি ৫০ লাখ রুপি, শনিবার আয় হয়েছে ১৩ কোটি ৫০ লাখ রুপি।
নবম দিনের আয় যোগ করে সিনেমাটির ভারতে মোট নেট (কর প্রদানের পর) সংগ্রহ দাঁড়িয়েছে ১৭১ কোটি ৪৫ লাখ রুপি। ভারতের বাজারে মোট গ্রস আয় (কর প্রদানের পর) ২০৪ কোটি ৩৯ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরো ৪২ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৩৯ লাখ রুপি। দুটি নতুন সিনেমা মুক্তির পরও এ আয় ধরে রাখা ইতিবাচক দিক।










