এবারের অস্কার দৌড়ে জায়গা করে নিল মারাঠি সিনেমা। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন হয়েছে সন্তোষ দাবাখরের গোন্ধল। গত শুক্রবার ভারতের ফিল্ম ফেডারেশন (এফএফআই) এ সিদ্ধান্তের কথা জানায়। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জমা পড়া ৩৩টি ছবির মধ্য থেকে মারাঠি সিনেমাটিকে বেছে নেয়া হয়েছে। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী গোন্ধল আচার ও লোকনাট্যধারাকে কেন্দ্র করে নির্মিত একটি মারাঠি থ্রিলার। অস্কারের জন্য নির্বাচিত হওয়ার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। অস্কারে প্রেরণের জন্য ‘ধুরন্ধর’ এবং ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ও জমা দেয়া হয়েছিল। কিন্তু এফএফআই গোন্ধলকে নির্বাচন করেছে।
অস্কারে ভারত থেকে মনোনীত মারাঠি সিনেমা ‘গোন্ধল’
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন হয়েছে সন্তোষ দাবাখরের গোন্ধল।
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন হয়েছে সন্তোষ দাবাখরের গোন্ধল।










