মেহেরপুরে ‘সূর্য ক্লাব’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছিল জেমসের কনসার্ট। তবে প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কনসার্টের প্রচারণা ও টিকিট বিক্রি। একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।

সূর্য ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা মাত্র তিনদিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিতসংখ্যক টিকিট বিক্রি হয়। টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেয়া হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরো জানানো হয়, টিকিট বিক্রিও বন্ধ করা হয়েছে। কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, সে দায় সূর্য ক্লাব নেবে না।

তাই কারো কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানান তারা।