পাশাপাশি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এটি ৫০ হাজার স্ক্রিনে মুক্তি পাবে। এর আগে কোনো ভারতীয় সিনেমা এত বড় পরিসরে মুক্তি পায়নি।
বিশাল এ আন্তর্জাতিক মুক্তি পরিকল্পনা থেকে স্পষ্ট, নির্মাতারা রামায়ণকে একটি বৈশ্বিক সিনেমাটিক ইভেন্ট হিসেবে তুলে ধরতে চাইছেন। এর মাধ্যমে ঐতিহ্যগতভাবে ভারতীয় প্রবাসী অধ্যুষিত বাজারের গণ্ডি পেরিয়ে সিনেমাটির দর্শক সংখ্যা আরো ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে। ফলে একই সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে এ পৌরাণিক মহাকাব্যিক কাহিনী পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক পরিবেশক হিসেবে সনি পিকচার্সের সঙ্গে এ সিনেমার সংশ্লিষ্টতার কথা আগেই জানানো হয়েছিল। তবে এবার মূল আকর্ষণ হয়ে উঠেছে সিনেমাটির অভাবনীয় মুক্তির পরিসর, যা কোনো ভারতীয় প্রযোজনার ক্ষেত্রে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ।
আরো একটি তথ্য প্রকাশ করেছেন নির্মাতা। ভারতে মুক্তির আগেই সিনেমাটি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। এ সিনেমার প্রথম পর্ব বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ৬ নভেম্বর। ভারতে এটি মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর। রামায়ণের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










