নতুন রেকর্ড করল ক্রিস্টোফার নোলানের সিনেমা। মুক্তির মাত্র ১২ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ৭০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে ‘দি ওডিসি’। এর মাধ্যমে ২০২৬ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে ক্রিস্টোফার নোলানের গ্রিক মহাকাব্যভিত্তিক এ সিনেমা।
এ পর্যন্ত উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ৩২ কোটি ডলারের বেশি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরো ৪০ কোটি ৭৪ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭২ কোটি ৭৯ লাখ ডলার।
২০২৬ সালে হলিউডের সর্বোচ্চ আয়কারী তিনটি হলো—জুনে মুক্তি পাওয়া ‘টয় স্টোরি ৫’ (১০২ কোটি ডলার) এবং এপ্রিলে মুক্তি পাওয়া ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’। এ দুটি সিনেমা ১০০ কোটি ডলার আয় করেছে।
বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহেই দি ওডিসিও ১ বিলিয়ন ডলার আয়ের ক্লাবে নাম লেখাবে। এটি হলে আরেকবার প্রমাণ হবে, ক্রিস্টোফার নোলান শুধু সফল চলচ্চিত্র নির্মাতাই নন, তার সিনেমাগুলোকে বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনায় পরিণত করারও অসাধারণ ক্ষমতা রয়েছে।
সূত্র: ভ্যারাইটি










