পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এতে কারাবন্দি সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল গান গেয়ে মাতিয়েছেন অন্য বন্দিদের। ঈদের দিন শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
মঞ্চে নোবেল ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ। এর আগে নারী নির্যাতন মামলায় (২০ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।










