এবার জানা গেল নতুন খবর। সিরিজটি বাংলাদেশের ওটিটিতে আসছে শিগগিরই। ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাবে অ্যানি।
২৯ জুলাই চ্যানেল আই কার্যালয়ে অ্যানির নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে একটি চুক্তি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অ্যানির নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহপ্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন ও অন্যরা।
প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
সিরিজে নাম ভূমিকায় আছেন নাজিফা তুষি। আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ। গত ৯ জুন জার্মানির কোলন শহরে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হয়েছিল অ্যানির বিশ্ব প্রিমিয়ার। সেরিয়েনক্যাম্প মূলত শুধু সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। আর অ্যানির মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক অঙ্গনের এমন একটি সিরিজ-কেন্দ্রিক উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের কোনো সিরিজ।










