অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনীত সিনেমা ‘হায়ওয়ান’। পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ক্রাইম সিনেমাটি ভারতের ৭ হাজার ২২৪টি স্ক্রিনে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। প্রথম দিনে এটি ভারতে আয় করেছে ৩ কোটি ৬০ লাখ রুপি। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ১ কোটি রুপি। অর্থাৎ হায়ওয়ানের মোট আয় ৪ কোটি ৬০ লাখ রুপি। অক্ষয় কুমারের অন্যতম বাজে ওপেনিং হলো এ সিনেমার মধ্য দিয়ে। অবশ্য এর আগে ‘সারফিরা’ (২ কোটি ৫০ লাখ), ‘সেলফি’ (২ কোটি ৫৫ লাখ), ‘বেল বটম’ (২ কোটি ৭০ লাখ) ও ‘মিশন রানীগঞ্জ’ (২ কোটি ৮০ লাখ) সিনেমায় আরো বাজে ওপেনিং পেয়েছিল। অনেকে বলছেন, রিমেক হওয়ায় সিনেমাটির এ অবস্থা। হায়ওয়ান মূলত প্রিয়দর্শনের ২০১৬ সালের মালয়ালম সিনেমা ‘ওপ্পাম’-এর রিমেক।