বিরতির পর আবারো মঞ্চে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। ব্যান্ডটির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে বসছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে অর্থহীনের সঙ্গে পারফর্ম করবে অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। এক মঞ্চে দেশের ছয় রকশক্তির উপস্থিতিতে উৎসবটি হতে যাচ্ছে সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ উৎসবে থাকছে আধুনিক স্টেজ প্রডাকশন, উন্নত সাউন্ড ও লাইটিংয়ের ব্যবস্থা। বেলা ২টায় দর্শকদের জন্য গেট খুলবে এবং শো শুরু হবে বেলা ৩টায়। সন্ধ্যা ৬টায় প্রবেশের গেট বন্ধ হবে। রাত ১০টায় শেষ হবে পুরো আয়োজন। অর্থহীনের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে ঘিরে এরই মধ্যে চট্টগ্রামের সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।