এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আঞ্চলিক সিনেমা বিভাগে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘চালচিত্র এখন’। মৃণাল সেনের জীবনের কিছু অংশ ও ‘চালচিত্র’ নির্মাণের গল্পটি এতে উঠে এসেছে। পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে অঞ্জন দত্ত লেখেন, ‘যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সেরা বাংলা চলচ্চিত্র বিভাগে “চালচিত্র এখন” ২০২৪ সালের ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।’ ১৯৮১ সালে মৃণাল সেনের পরিচালনায় মুক্তি পায় ‘চালচিত্র’। এ সিনেমার মধ্য দিয়েই অভিনেতা হিসেবে অভিষেক হয় অঞ্জন দত্তের। মৃণাল সেনকে এ সময় থেকেই খুব কাছ থেকে দেখেছেন অঞ্জন। তাদের নিজেদের গল্পটিই উঠে এসেছে চালচিত্র এখন সিনেমায়। পরিচালনার পাশাপাশি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন। আর অঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন শাওন চক্রবর্তী।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন অঞ্জন
মৃণাল সেনের জীবনের কিছু অংশ ও ‘চালচিত্র’ নির্মাণের গল্পটি এতে উঠে এসেছে।
মৃণাল সেনের জীবনের কিছু অংশ ও ‘চালচিত্র’ নির্মাণের গল্পটি এতে উঠে এসেছে।










