এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘বারাণসী’। এতে অভিনয় করেছেন মহেশ বাবু, প্রিয়াংকা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমার। এবার জানা গেল সিনেমাটিতে রাম ও কুম্ভকর্ণের যুদ্ধের দৃশ্য থাকবে। সিকোয়েন্সটি বেশ দীর্ঘ হবে বলেই জানালেন চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ। সিনেমাটি আইম্যাক্সে শুট করেছেন রাজামৌলি।

এই সিনেমার মাধ্যমেই হায়দরাবাদে আইম্যাক্স ফরম্যাটের সিনেমা ফিরছে। প্রায় এক যুগ আগে হায়দরাবাদে শেষবার আইম্যাক্স ফরম্যাটের সিনেমা দেখানো হয়েছিল। এরপর প্রসাদস স্টুডিও এ ফরম্যাটের সিনেমা দেখানো বন্ধ করে। এবার মহেশ বাবুর এএমবি সিনেমাস আইম্যাক্স ফরম্যাটে সিনেমা দেখাবে। সিনেমাটি মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’। পরিচালক এসএস রাজামৌলি। এটি মুক্তি পাবে ২০২৭ সালে।

রাজামৌলির এ সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ আছে। মহেশ বাবুর ভক্তের এমনিতেই অভাব নেই। সেই সঙ্গে বিগ বাজেট, স্টারকাস্ট মিলিয়ে একটা রমরমা ব্যপার তৈরি করেছেন রাজামৌলি। সব মিলিয়ে প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি অনেক রেকর্ড ভাঙবে বলে সিনেমা সংশ্লিষ্টরা আশা করেন।

সূত্র: ইয়ন