আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ দিনটিতে কবির সাহিত্য, সংগীত, দর্শন আর শিল্পচেতনার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাদের অনুষ্ঠানমালায় রেখেছে বিশেষ আয়োজন। নাটক, সংগীত, নৃত্য, কবিতা পাঠ, আলোচনা—বহুমাত্রিক রবীন্দ্রনাথকে ঘিরে এমনই আয়োজন থাকছে টিভি পর্দায়।

বিটিভি: দিনের শুরু থেকে রাত অবধি কবির ছায়ায়

রবীন্দ্রস্মরণে বিটিভি সাজিয়েছে দিনব্যাপী একগুচ্ছ অনুষ্ঠান।
দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীতের আসর। বিকাল ৪টা ৩০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’, যেখানে কবির আটটি জনপ্রিয় গানে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা। নৃত্যপরিচালনায় থাকছেন কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম এবং সৈয়দা শায়লা আহমেদ। উপস্থাপনায় লাবণ্য।

সন্ধ্যা ৬টায় শিশুদের জন্য থাকছে রবীন্দ্রনাথের ছড়া, গান, কুইজ ও চিত্রাঙ্কন নিয়ে তৈরি বিশেষ আয়োজন।
সন্ধ্যা ৭টায় প্রচার হবে কবিতা পাঠের অনুষ্ঠান।

রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’, যার নাট্যরূপ দিয়েছেন শাহজামান মিয়া এবং প্রযোজনা করেছেন এল রুমা আকতার। অভিনয়ে থাকছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান প্রমুখ।

রাত ১০টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’, উপস্থাপনায় তানজিন তমা। রাত ১১টা ৫ মিনিটে থাকছে দ্বৈত রবীন্দ্রসংগীতের আসর।

চ্যানেল আই: পাঁচ দিনের ‘গান দিয়ে শুরু’ ও অন্যান্য আয়োজন

চ্যানেল আই রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে ২ আগস্ট থেকে ৫ দিনব্যাপী আয়োজন করেছে বিশেষ পর্ব ‘গান দিয়ে শুরু’, প্রচার হচ্ছে প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে। আজ প্রচার হবে বিশেষ পর্ব, পরিচালনায় মোস্তাফিজুর রহমান নান্টু।

বেলা ১১টা ৩০ মিনিটে সরাসরি প্রচারিত হবে ‘রবীন্দ্রনাথ’—আলোচনা, আবৃত্তি ও সংগীতে সাজানো অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম।

বিকাল ৩টা ৫ মিনিটে থাকছে ‘লিপিকা’ থেকে অনুপ্রাণিত টেলিফিল্ম 'অরণী'। পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল।

বিকাল ৪টা ৪০ মিনিটে প্রচার হবে অণিমা রায়ের গাওয়া গান নিয়ে বিদেশে চিত্রায়িত সংগীতানুষ্ঠান ‘অশ্রুনদীর সুদূরপারে’।

বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে ‘গণমানুষের রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান, পরিকল্পনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে 'কবিগুরু তুমি রবে নীরবে', পরিকল্পনায় মুকিত মজুমদার বাবু।

দুরন্ত টিভি: শিশু-কিশোরদের জন্য ভাবনাপ্রবণ উপস্থাপনা

সকালে ৮টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’, পরিচালনায় অমিত চৌধুরী। নৃত্যে অংশ নেবেন ‘সাধনা’ শিল্পীরা।

বেলা ১১টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’।

১০টায় প্রচার হবে দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘মাধো’ (নির্মাণ: সুমনা সিদ্দিকী) এবং ‘ডাকঘর’ (নির্মাণ: লুসি তৃপ্তি গোমেজ)।

বাংলাভিশন: গানে, কবিতায় কবিগুরু

বিকাল ৫টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘তুমি রবে নীরবে’, যেখানে গান পরিবেশন করবেন ড. অণিমা রায় ও সুরবিহারের শিল্পীরা, আবৃত্তিতে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।

রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক ক্লাব’। দেবলীনা সুর গানের মধ্য দিয়ে তুলে ধরবেন রবীন্দ্রসংগীতের গভীরতা ও আবেদন।