বিশ্ব সাহিত্য কেন্দ্রে গতকাল (৯ আগস্ট) অনুষ্ঠিত হলো বরেণ্য সংগীতশিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ বাংলাদেশ এবং মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শিল্পীর পরিবার, সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গানের পথচলার সঙ্গীরা।
হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, আসিফ ইকবাল, গোলাম মোর্শেদ, শহীদুল্লাহ্ ফরায়জী, আফতাব মাহমুদ খুরশীদ, রিপন খান, শওকত আলী ইমন, হাসান মহিবুর রেজা রুবেল, নাঈমুল ইসলাম, রাইসুল ইসলাম রিমন, অন্তরা রহমানসহ অনেকেই স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সোলস ব্যান্ডের সদস্য পার্থ বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় শাহরিয়ার।
স্মৃতিকথায় দুই শিল্পীর পারিবারিক জীবন ও সঙ্গীতজীবনের নানা দিক তুলে ধরা হয়। শেষে দুই শিল্পীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।










