শিল্পী বিলি জোয়েলের বয়স এখন ৭৭ বছর। সম্প্রতি মস্তিষ্কে একটি অস্ত্রোপচার হয়েছে তার। ২০২৫ সালে নরমাল প্রেসার হাইড্রোসেফালাসে (এনপিএইচ) আক্রান্ত হওয়ার পর রোগটির কিছু উপসর্গ উপশমে সম্প্রতি তার মস্তিষ্কে শান্ট স্থাপন করা হয়। তিনি জানিয়েছেন, এখন সুস্থ ও স্বাভাবিক আছেন। ২০২৫ সালের মে মাসে জোয়েল জানিয়েছিলেন, তিনি এনপিএইচে আক্রান্ত হয়েছেন। রোগ নির্ণয়ের পর তিনি বেশ কয়েকটি কনসার্ট বাতিল করেন। সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে না ওঠার পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শে তার মস্তিষ্কে শান্ট স্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর জোয়েল জানান, তার স্মৃতিশক্তি, ভারসাম্য ও দৈনন্দিন কাজ করার সক্ষমতায় উন্নতি হয়েছে। বর্তমানে তিনি ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
সার্জারির পর ভালো আছেন বিলি জোয়েল
২০২৫ সালে নরমাল প্রেসার হাইড্রোসেফালাসে (এনপিএইচ) আক্রান্ত হওয়ার পর রোগটির কিছু উপসর্গ উপশমে সম্প্রতি তার মস্তিষ্কে শান্ট স্থাপন করা হয়।
২০২৫ সালে নরমাল প্রেসার হাইড্রোসেফালাসে (এনপিএইচ) আক্রান্ত হওয়ার পর রোগটির কিছু উপসর্গ উপশমে সম্প্রতি তার মস্তিষ্কে শান্ট স্থাপন করা হয়।










