অস্কার মনোনয়নপ্রাপ্ত হলিউড সিনেমা হোটেল রুয়ান্ডার নায়ক পল রুসেবাগিনাকে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন রুয়ান্ডার আদালত। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, পল রুসেবাগিনা নির্বাসনে থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করেন, যারা ১৯৯৪ সালের এপ্রিলে এক গণহত্যায় প্রায় আট লাখ মানুষ হত্যা করেছিল। এ বিদ্রোহী গ্রুপ ২০১৮ সালেও বেসামরিক মানুষদের হত্যা করেছে। তবে পলের পরিবার দাবি করেছে যে সে নির্দোষ। পল নিজেও বিচারের জন্য আদালতে উপস্থিত হতে অস্বীকার করেছিলেন।
রুয়ান্ডা গণহত্যার সময় একজন মানুষকে জীবন রক্ষাকারী নায়ক হিসেবে দেখানো হয়। এতে পল একজন হোটেল ম্যানেজারের চরিত্রে অভিনয় করেন। যিনি আশ্রয়প্রার্থী এক হাজারের বেশি মানুষের জীবন বাঁচিয়েছিলেন। ২০০৫ সালে সিনেমা মুক্তির পর পলের অতীত সামনে চলে আসে। দেশটির বহু মানুষের মতো প্রেসিডেন্টও পলের সমালোচনা করেন। ফলে দেশত্যাগ করেন পল। নির্বাসনে থাকাবস্থায় তিনি সরকারবিরোধী একটি দলকে সমর্থন করেন, যে দলের সশস্ত্র শাখার নাম ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)। এই এফএলএনের বিরুদ্ধে ২০১৮ সালে নয়জন বেসামরিক মানুষ হত্যার অভিযোগ ওঠে।
রুসেবাগিনার পরিবার বলেছে, তাকে অপহরণ করা হয়েছে এবং গত বছর জোর করে রুয়ান্ডায় নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের মার্চে পল বিচার থেকে সরে আসেন। তিনি অভিযোগ করেন, তাকে সুষ্ঠু শুনানির সুযোগ দেয়া হচ্ছে না।











