দুই বছর পর বড় পর্দায় ফিরছেন কারিনা কাপুর। মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আজ। সিনেমাটিতে ডিসিপি আজুনি চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমায়ও পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা। সম্প্রতি দিল্লিতে সিনেমাটির প্রচারণামূলক এক অনুষ্ঠানে কারিনা বলেন, ‘‌ভারতীয় সিনেমায় নারী পুলিশদের সাধারণত কঠোর চরিত্রে দেখা যায়। তবে দায়রায় মেঘনা গুলজার এমন একজন নারী পুলিশ কর্মকর্তার চরিত্র তুলে ধরেছেন, যিনি নিজের নারীত্ব বজায় রেখেও কঠোরভাবে দায়িত্ব পালন করেন। ঠোঁটে লিপস্টিক ও মুখে হাসি রেখেও পেশাগতভাবে কঠোর আজুনি চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সিনেমাটিতে কারিনার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।