চলচ্চিত্র তারকা অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা ঢাকা-১৩ আসনের ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট কেন্দ্র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে।

আজ সকাল ৯টায় ভোট দেয়ার কথা জানালেন এ দম্পতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, 'যার হাতেই ক্ষমতা যাক না কেন, দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। এটাই প্রত্যাশা।'

ব্যবসায়ী হিসেবে আগামীর সরকারের কাছে নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার উপযোগী পরিবেশ প্রত্যাশা করছেন অনন্ত।

দেশের সব মানুষের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ কামনা করেন বলেও জানান অনন্ত-বর্ষা।

জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর ভ্যালেন্টাইন দিবস উদযাপন এবং পরিবারকে সময় দিতে প্রতিবারের মতো এবারও দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের।