স্পাইডারম্যান: নো ওয়ে হোম ৯৪তম অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন না পাওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জিমি কিমেল। ৪ ফেব্রুয়ারি ‘জিমি কিমেল লাইভ’
শোতে এ বিষয় নিয়ে কথা বলেন আমেরিকার অন্যতম সেরা উপস্থাপক, কমেডিয়ান ও অভিনেতা জিমি। ২০১৭ সালে ৮৯তম অস্কার সঞ্চালনা করেছিলেন তিনি।
সম্প্রতি অস্কার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আর এ তালিকায় সেরা ১০ ছবির মধ্যে স্থান পায়নি স্পাইডারম্যান: নো ওয়ে হোম। তবে ভিজ্যুয়াল ইফেক্টসের তালিকায় মনোনয়ন পেয়েছে ছবিটি। এ নিয়েই আপত্তি জানান আমেরিকান কৌতুক অভিনেতা ও টক শো সঞ্চালক জিমি কিমেল। সেরা ছবির বিভাগে মনোনীত না হওয়ার বিরুদ্ধে আপত্তি জানান তিনি। নিজের শো জিমি কিমেল লাইভে তিনি বলেন, ‘এটি ভুলে যান যে ছবিটি ৭৫ কোটি ডলার আয় করেছে। এক কথায় এটি একটি অসাধারণ ছবি। এতে আমরা তিনজন স্পাইডারম্যানকে দেখেছি। তার পরেও কেন সিনেমাটি সেরা সিনেমার তালিকায় স্থান পেল না? আর আপনি আমাকে বলছেন, ডোন্ট লুক আপ
ছবিটি স্পাইডারম্যানের চেয়ে ভালো ছিল? না, এমন নয়, কারণ স্পাইডারম্যান বছরের অন্যতম সেরা সফল ছবি।’
তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স অভিনীত স্যাটায়ার-ডিজাস্টার ফিল্ম ডোন্ট লুক আপ ওস্পাইডারম্যানের মধ্যে পার্থক্য তুলে ধরেন। জিমি রটেন টমেটোসের রিভিউ নিয়ে বলতে গিয়ে বলেন, স্পাইডারম্যান: নো ওয়ে হোম ৯৩ শতাংশ ভালো রিভিউ পেয়েছে আর ডোন্ট লুক আপ
পেয়েছে মাত্র ৫৬ শতাংশ।
রটেন টমেটোস আমেরিকান একটি ওয়েবসাইট, যেটি ছবি ও টেলিভিশন প্রোগ্রামের রিভিউ প্রকাশ করে। এটি ১৯৯৮ সালে যাত্রা শুরু করে।
জিমি কিমেল এ নিয়ে আরো বলেন, ‘ভোটাররা তালিকার দিকে তাকিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ও মেরিল স্ট্রিপের নাম দেখেন। কিন্তু তার পরেও তারা তাদের সন্তানদের নিয়ে স্পাইডারম্যান দেখতে যাবেন, কারণ তারা এটা পছন্দ করেন। কিন্তু ভোটাররাস্পাইডারম্যানকে ভোট দিতে পারছেন না, কারণ এটা তালিকায় নেই।’
সুপারহিরো ছবি অস্কারের মনোনয়নের জন্য বিবেচিত হয় না। এমনকি যদি এ ছবিগুলো খুব ভালো হয় কিংবা বাণিজ্যিকভাবে সফল হয়, তাহলেও নয়। প্রায় সবসময়ই দেখা যায় অস্কারে মনোনীত ছবি থেকে সুপারহিরোর ছবি বেশি সফলতা পায় কিন্তু তার পরেও এ সিনেমাগুলোকে অস্কারের সেরা ছবির তালিকায় স্থান দেয়া হয় না।
এদিকে মহামারী আক্রান্ত বক্স অফিসকে পুনরুজ্জীবিত করার জন্য
স্পাইডারম্যান: নো ওয়ে হোমকে কৃতিত্ব দেয়া হচ্ছে। এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা ছবির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










