সংগীতশিল্পী সালমার নতুন গান ‘অভিমান কইরা থাকমু’ প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

ইউটিউবে মুক্তি পাওয়া গানটি প্রসঙ্গে সালমা বলেন, গানের কথাগুলো প্রেম-ভালোবাসার সম্পর্কের অভিমান নিয়ে। রোহান রাজ চমৎকার কথা লিখেছেন ও মায়াভরা সুর করেছেন। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে সালমার গাওয়া ‘আমি তোমারে হারালে মরিবো’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটিতে সালমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আগুন। এ আর রাজের লেখা ও সুরে গানটি দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে। সালমা জানান, আগুন গুণী শিল্পী। তার সঙ্গে গাওয়া গানে তিনি ভালো সাড়া পাচ্ছেন।

রোজা শুরুর আগে সালমা স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন। ঈদের আগ পর্যন্ত তিনি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেবেন। ঈদের পর আবারো স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।