সম্প্রতি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে তার অভিনীত নতুন নাটক পথহারা মন, যা গত শুক্রবার রাতে মুক্তি পায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এ নাটকে জাহিদ হাসান একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন। সে অভিনয় নিয়ে দর্শক প্রশংসাও করছে। দর্শকের এ সাড়া নিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমার পরিবারের বাইরে কাছের মানুষ হচ্ছে সাংবাদিক ভাই-বোন, অভিনয়জগতের মানুষ ও দর্শক। দর্শক ভীষণ আপন। তাদের জন্যই আমি। যারা দেখেছে, তাদের মধ্যে কেউ কেউ ফোন করেছে, ভালো লাগার কথা জানিয়েছে। সবার ভালো লাগাটাই আসল। আমিও অনেক খুশি। সবাই অভিনয় নিয়ে প্রশংসা করছে, নাটকের গল্প পছন্দ করেছে।’ পরিচালক রাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘পরিচালককে ধন্যবাদ দিতে চাই। রাজ একটি ভালো গল্প নিয়ে নাটকটি বানিয়েছেন। দর্শক এ গল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। রাজের সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। আগেও একসঙ্গে কাজ করেছি।