ঝালকাঠি সদর উপজেলায় কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। আগাম শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৫ কৃষককে সাত ধরনের সবজির বীজ এবং ৬৩৫ জনকে বীজ ও সার দেয়া হচ্ছে।