সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার মুলিবাড়ী উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩০) ও বোন লাকী আক্তার (২৫)।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনোয়ার ইসলাম জানান, ছয়জন যাত্রী নিয়ে একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে এসে ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও তার স্ত্রী সুমনা খাতুন মারা যান। গুরুতর আহত লাকী আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।










