মানিকগঞ্জে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে শটগান হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য। গতকাল দুপুরে উপজেলার কাশি দয়ারামপুর এলাকায় যমুনায় অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে শটগানটি উদ্ধারে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল অভিযান চালায়। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনায় পুলিশের অস্ত্র
মানিকগঞ্জে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে শটগান হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য।
মানিকগঞ্জে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে শটগান হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য।















