পুলিশ ওই বাড়ি থেকে নিহত শিক্ষার্থী আমির হামজার (২৩) মরদেহ উদ্ধার করেছে। আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট ছিল। তারা পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পাশের খালের পাড়ে পড়ে যান। তখন হামলাকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছেন।










