কক্সবাজারের উখিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৬টি দোকান ও দুটি ঘর পুড়ে গেছে। মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কাঁচাবাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কক্সবাজার সদর, উখিয়া, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ড
কক্সবাজারের উখিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৬টি দোকান ও দুটি ঘর পুড়ে গেছে।
কক্সবাজারের উখিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৬টি দোকান ও দুটি ঘর পুড়ে গেছে।










