বন্ধ থাকা সব চিনিকল চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগর সরকারের শাসনামলে চিনি শিল্প ধ্বংসকারী মন্ত্রী-আমলা ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিচার দাবি করেন। চিনিকলের চাকরি হারানো শ্রমিক-কর্মচারী, আখচাষীরাও এ কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করেন।
বন্ধ চিনিকল চালুর দাবিতে সমাবেশ
বন্ধ থাকা সব চিনিকল চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।










