কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল দুপুর ১২টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বক্তব্য রাখেন বাসদের (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ। বক্তারা সব হত্যাকাণ্ডের বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, ইন্টারনেটসেবা চালু ও শিক্ষার্থীদের আট দফা মেনে নেয়ার আহ্বান জানান।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিল
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।










