পুলিশ জানায়, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আ. হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বাবুল হাওলাদার ও তার ছেলেরা হানিফকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তার মৃত্যু হয়।