মুন্সিগঞ্জে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীর ওপর এভাবে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। পাশাপাশি প্রকাশ্যে এমন হামলা সাংবাদিক সমাজের জন্য অশনিসংকেত।