গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় হাসান চৌধুরী নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার নাকাইহাট সড়কের বড়দহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর এলাকার আমিরুল চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি মোটরসাইকেলে তিনজন বড়দহ সেতু পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসানের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে অন্যান্য আহতরা চিকিৎসাধীন।