নৌ-সেক্টরে চলমান সংকট সমাধানসহ ১১ দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিকরা। ৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে অবিরাম কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন। গতকাল বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন ফেডারেশনের নেতারা। এর আগে শীতলক্ষ্যা নদীর তীর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়।