নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকায় পুরনো মোবাইলের দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আটজন আহত হয়েছেন। এ সময় মোবাইলসহ কয়েক লাখ টাকার মালাপত্র লুট করার অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।