নাটোরে চুরি হওয়া ১৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে আন্তঃজেলা চোরচক্রের সদস্য আল আমিন ওরফে হিরাকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় গুরুদাসপুরের সিধুলি গ্রামের আল আমিন ওরফে হিরা, চাটমোহরের সাখাওয়াত হোসেন ওরফে পলাম এবং সিংড়ার নির্মল সরকারকে।
নাটোরে ১৩টি মোটরসাইকেলসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার
নাটোরে চুরি হওয়া ১৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে আন্তঃজেলা চোরচক্রের সদস্য আল আমিন ওরফে হিরাকে আটক করে পুলিশ।










