গাইবান্ধার ৭টি থানাসহ জেলার সব পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের
মাধ্যমে এ কথা জানান পুলিশ সুপার কামাল হোসেন।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশি
কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে তারা কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন।
তবে আজ থেকে পুরোদমে জেলার সব পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলার ফুলছড়ি থানায় কর্মরত পুলিশের সব সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা
জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫
আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ও প্রাণহানি হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ
হয়ে যায়।










