নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। পরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।










