আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে কোনো ঝুঁকি থাকতো না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর প্রতিক্রিয়ায় বণিক বার্তাকে একথা জানান তিনি।
মান্না বণিক বার্তাকে বলেন, ‘আমরা ডেফিনেট ডেটটা পাইনি। আমাদের কাছে মনে হয়েছিল যে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। ডিসেম্বরে হলে কোনো দিকেই রিস্ক থাকে না। জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা বলেছিল। ওটাও আমাদের কাছে ভালো মনে হয়েছিল। ওটাও করেনি। এখন যেটা করলেন এপ্রিলে। মে মাসে বৃষ্টি, এপ্রিলে তীব্র গরম এই সময়ে ইলেকশন করলে ভালো করা যাবে কিনা বুঝি না। ওয়েদারের কারণে বলছি এটা ভালো হবে কিনা! এই একটা সংশয় রয়েছে।’
নির্বাচনের এই ঘোষণা জাতীয় ক্ষেত্রে রাজনীতির টেনশন অনেক কমিয়ে দেবে জানিয়ে তিনি বলেন, ‘যে অবিশ্বাস, অনাস্থার ব্যাপার তৈরি হয়েছিল সেটা হয়ত এরকম থাকবে না। বিশ্বাস করা যাবে যে নির্বাচন দিচ্ছে। তারপরও ডেট নিয়ে আমরা কথা বলতে পারি। সেটা নির্বাচন কমিশনের সাথেও হতে পারে’










