অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী
ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে
শপথ পাঠ করান। এ সময় সরকারের ১৩ উপদেষ্টাও
শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় আজ শপথ নেননি
ফারুক-ই আজম, সুপ্রদিপ চাকমা ও বিধান রঞ্জন রায়।
যে ১৩ জন শপথ নিয়েছেন তারা হলেন: সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।










